1 Answers

উদ্দীপকের সাদ ট্রেডার্স-এ রাফি একজন আচরণে অনুমিত অংশীদার।
এরা ব্যবসায়ের প্রকৃত অংশীদার না হয়েও আচার-আচরণ, কথাবার্তার মাধ্যমে নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয়। অন্য অংশীদারদের না জানিয়ে কোনো ঋণ নিলে, অনুমিত অংশীদারের তাতে ব্যক্তিগত দায় সৃষ্টি হয়।
উদ্দীপকের মুন এবং রবি 'সাদ ট্রেডার্স' নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। তাদের বন্ধু রাফি প্রায়ই এ ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়ের একজন অংশীদার বলে মনে হয়। আর মাঝে মাঝে সে নিজেই নিজেকে এর একজন অংশীদার বলে পরিচয় দেয়। কোনো ব্যক্তি এভাবে নিজেকে প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দিলে তাকে আচরণে অনুমিত অংশীদার হিসেবে বিবেচনা করা হয়। সুতরাং, সাদ ট্রেডার্স-এ রাফি একজন আচরণে অনুমিত অংশীদার।

4 views

Related Questions