1 Answers

উদ্দীপকের 'আশিক ট্রেডার্স' আইনগতভাবে 'সাদ ট্রেডার্স'-এর কাছ থেকে অর্থ ফেরত পাবে না বলে আমি মনে করি।
আচরণে অনুমিত অংশীদার সাধারণ অংশীদারদের না জানিয়ে কোনো ঋণ নিলে, তাতে ব্যবসায়ের কোনো দায় সৃষ্টি হয় না। তাকে অংশীদার ভেবে কেউ ব্যবসায়ে ঋণ দিলে, সেজন্য সে ব্যক্তিগতভাবে দায়ী হবে। উদ্দীপকের মুন এবং রবি 'সাদ ট্রেডার্স' নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। তাদের বন্ধু রাফি প্রায়ই এখানে যাতায়াত করে। তাই তাকেও একজন অংশীদার মনে করা হয়। এছাড়া, সে নিজেও মাঝে মাঝে নিজেকে অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে আশিক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান সাদ ট্রেডার্স-এর কাছে ৩০,০০০ টাকা দাবি করে। এ অর্থ ব্যক্তিগতভাবে রাফি নিয়েছিল। কিন্তু সাদ ট্রেডার্স এ অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানায়।
রাফি অংশীদারদের মতো আচরণ করলেও সে ঐ ব্যবসায়ের চুক্তিবদ্ধ কোনো অংশীদার নয়। তাই তাকে অংশীদার মনে করে আশিক ট্রেডার্স ঋণ দেওয়ায় এতে সাদ ট্রেডার্স-এর কোনো দায় সৃষ্টি হবে না। বরং এখানে রাফি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ হবে। তাই আইনগতভাবে আশিক ট্রেডার্স তাদের পাওনা রাফির কাছ থেকে ফেরত পাবে, সাদ ট্রেডার্স- এর থেকে নয়।

5 views

Related Questions