1 Answers

সুশাসনের মাধ্যমে আশরাফ সাহেবের কন্যা অধিকার ফিরে পেতে পারে বলে আমি মনে করি ।

সুশাসন প্রতিষ্ঠায় আইনের অনুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আইনের অনুশাসন হলো আইনের দৃষ্টিতে সমান অধিকার পাওয়ার অধিকার। আইনের অনুশাসনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত বিষয় হলো সমাজের নিরীহ, সংখ্যালঘু ও দুর্বল ব্যক্তিরা আইনের সুরক্ষা পাবে। ক্ষমতাবানরা ক্ষমতার জোরে দুর্বলের ওপর অত্যাচার করতে পারবে না। আইন চলবে আইনের নিজস্ব গতিতে। সরকারপক্ষ বা ক্ষমতাসীন ও শক্তিশালী পক্ষ নিজেদের স্বার্থে আইনের অপপ্রয়োগ করতে পারবে না। দুর্বল ও নিরীহ শ্রেণি আইনের দ্বারা সুরক্ষা পাবে। উদ্দীপকের আশরাফ সাহেবের তিন পুত্রের বিপরীতে এক মেয়ে অপেক্ষাকৃত দুর্বল পক্ষ। তার ভাইয়েরা শক্তিশালী পক্ষ হওয়ার দরুন বোনের সম্পদ দখল করে নিয়েছে। কিন্তু বোন যখন আইনের আশ্রয় নেয়, তখন আইন নিজস্ব গতিতে চললেই কেবল সে তার অধিকার ফিরে পাবে। যদি শক্তিশালী পক্ষ তিন ভাই নিজেদের ক্ষমতার প্রভাবে আইন বিভাগকে প্রভাবিত করতে পারে, তবে বোনের পক্ষে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। কেবল আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলেই বোনের ন্যায়বিচার পাওয়া সম্ভব। আর আইনের শাসনের ফল হলো সুশাসন। সুশাসন থাকলেই আইনের শাসন থাকবে, যার মাধ্যমে আশরাফ সাহেবের মেয়ে তার অধিকার ফিরে পেতে পারে।

4 views

Related Questions