1 Answers

উদ্দীপকে উল্লিখিত সাদ আবদুল্লাহ ও তার ভাইয়ের খাদ্যগুলো হলো পনির, দুধ, ডিম ও মাংস যাতে আমিষ বিদ্যমান। নিচে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-

মুখগহ্বরে আমিষ জাতীয় খাদ্যের পরিপাককারী এনজাইমের অভাবে তাতে খাদ্যের কোনরূপ পরিবর্তন না হলেও এ অংশে খাদ্যবস্তুটি চূর্ণ বিচূর্ণ হয় ও তা অন্ননালির মাধ্যমে পাকস্থলিতে পৌঁছে। পাকস্থলিতে পৌঁছালে তা গ্যাস্ট্রিক রসের হাইড্রোক্লোরিক এসিডের সংস্পর্শে আসে। যার ফলে তাতে অবস্থিত ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস হয় ও নিষ্ক্রিয় পেপসিনোজেন সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়ে তা আমিষকে পলিপেপটাইডে পরিণত করে। পাকস্থলি থেকে পাকমণ্ড ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করে। ক্ষুদ্রান্ত্রে অগ্ন্যাশয়রসে ট্রিপসিন পলিপেপটাইডকে ভেঙে অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে রূপান্তরিত করে। সেক্ষেত্রে পরিপাক প্রক্রিয়া হবে নিম্নরূপ-

আমিষ পেপসিন পলিপেপটাইড

পলিপেপটাইড ট্রিপসিন  অ্যামাইনো এসিড + সরল পেপটাইড

বৃহদন্ত্রে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে না। তবে লবণ ও পানির শোষণ ঘটে।

উল্লিখিত প্রক্রিয়ায় সাদ আবদুল্লাহ ও তার ভাইয়ের খাদ্যের পরিপাক ঘটে।

5 views

Related Questions