1 Answers
Tasty Bread-এর কার্যক্রমে অবশ্যই ব্যবসায়িক নৈতিকতা প্রতিফলিত হচ্ছে।
ব্যবসায়িক নৈতিকতা বলতে ব্যবসায়ী সততার সাথে এবং সঠিক মূল্যে, সঠিক পণ্য সরবরাহকে বোঝানো হয়। ব্যবসায়ীরা অনেক সময় বেশি মুনাফা অর্জনের আশায় অনৈতিক কার্যক্রম সম্পাদন করে থাকে। যেমন, উদ্দীপকটিতে বেকারির দোকানদার হারুন বাসি পণ্য বিক্রি করে অনৈতিক কার্যক্রম চালিয়েছেন। ব্যবসায়ীকে তার ব্যবসায়ে অনৈতিক কার্যক্রম করা থেকে বিরত থাকতে হবে। কিন্তু উদ্দীপকের Tasty Bread অল্প দিনেই নৈতিকতার সাথে ব্যবসায় পরিচালনা করে ব্যাপক সফল হয়েছেন।
উদ্দীপকটিতে Tasty Bread স্বল্প সময়েই সফল হয়েছেন একমাত্র তার নৈতিকতা ঠিক রাখার কারণে। আর অনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য হারুন প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে চিন্তিত হয়ে পড়েছেন। ব্যবসায়ীর ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে সততা অন্যতম মূলধন হিসেবে গণ্য হতে পারে। কেননা অসৎ উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে বেশিদিন টিকে থাকা সম্ভব নয়। সুতরাং প্রতিযোগিতায় বিশ্ববাজারে নিজের অবস্থান ভালো রাখার জন্য ব্যবসায়ীকে অবশ্যই নৈতিকতার সাথে ব্যবসায় করতে হবে যেমনটি | প্রতিফলিত হয়েছে Tasty Bread-এর কার্যক্রমে।