1 Answers

মি. আলম বাংলাদেশে প্রচলিত ব্যবসায়িক কপিরাইট আইন লঙ্ঘন করেন। লেখক বা শিল্পী কর্তৃক তার সৃষ্টকর্মের ওপর একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী আইনগত অধিকারকে কপিরাইট বলে। এটি একটি আইনগত ধারণা। যার উদ্দেশ্য হলো নকল করা থেকে প্রকৃত লেখক, শিল্পী বা সৃষ্টকর্মের স্বত্বাধিকারীর স্বার্থ সুরক্ষা করা; যা না করা হলে এর স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়।

উদ্দীপকে জনাব কাশেম একজন স্বনামধন্য লেখক। সম্প্রতি তার লেখা নিবন্ধিত একটি বই বাজারে পাঠকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বইয়ের কাটতি দেখে মি. আলম তার প্রকাশনা থেকে জনাব কাশেমকে না জানিয়ে বইটি পুনঃপ্রকাশ করে বাজারে ছাড়েন। বই একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হওয়ায় এটি কপিরাইট আইনের আওতাভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে মি. আলম বাংলাদেশে প্রচলিত ব্যবসায়িক কপিরাইট আইন লঙ্ঘন করেন।

4 views

Related Questions