1 Answers

উদ্দীপকে ফখরুল আলম বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেন। পণ্য বা সেবার মান যাচাই ও মানের সনদ প্রদানের জন্য নিয়োজিত বাংলাদেশি প্রতিষ্ঠানের নাম বিএসটিআই।

ফখরুল আলম ঢাকায় একটি বৃহদাকারের কনফেকশনারি প্রতিষ্ঠা করলেন। তিনি মানসম্মত ও স্বাস্থ্যসম্মত উপায়ে পণ্য প্রস্তুত করেন। তিনি এ পণ্যের মান নিশ্চিতকরণের মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান থেকে মান সনদ সংগ্রহ করেন। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি হলো বিএসটিআই। এ প্রতিষ্ঠান ফখরুলের পণ্য বা সেবাসমূহের গুণগত মান পরীক্ষা করে তাকে মান সনদ প্রদান করে। তার প্রতিষ্ঠানের সনদ ছাড়া বাংলাদেশের বাজারে কোনো পণ্য বাজারজাত করা যায় না।

সুতরাং, ফখরুল আলম শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করেন।

4 views

Related Questions