1 Answers

ব্যবসায়ের ক্ষেত্রে উচিত-অনুচিত বা ভালোকে গ্রহণ ও মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায়ের নৈতিকতা। কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা উচিত কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই মূল্যবোধ বলা হয়।

নৈতিকতার সাথে মূল্যবোধ এর ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ নৈতিকতা ভালো-মন্দের সাথে সম্পর্কিত। যেটি করা উচিত সেটি করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাই নৈতিকতার বিষয়। এ করণীয় ও বর্জনীয় বিষয়টি মূল্যবোধ বা দীর্ঘদিনের গড়ে ওঠা ধ্যান- ধারণা ও বিশ্বাস দ্বারা নিঃসন্দেহে প্রভাবিত হয়ে থাকে। তাই বলা যায়, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতা পরস্পর সম্পর্কিত।

6 views

Related Questions