1 Answers
উদ্দীপকের রহমত আলীর চামড়ার ব্যবসায় পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
পরিবেশ দূষণের ফলে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বাধাগ্রস্ত হয়। শিল্প উন্নয়নের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। অপরিকল্পিত শিল্পায়ন পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বায়ু, পানি, মাটি প্রভৃতি দূষণের মাধ্যমে শিল্পায়ন পরিবেশের ক্ষতি করে।
উদ্দীপকের রহমত আলী একজন চামড়া ব্যবসায়ী। তিনি নিজ বাড়িতেই চামড়া প্রক্রিয়াজাত ও গুদামজাত করেন। তিনি চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম জানেন না। ফলে সব চামড়া নষ্ট হয়ে যায়। এতে স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। আর রহমত আলী ব্যবসায়িকভাবে বিরাট ক্ষতির সম্মুখীন হন। রহমত আলীর চামড়া ব্যবসায়ের ওপর কোনো ব্যবসায়িক জ্ঞান নেই। তাই তিনি নির্দিষ্ট এলাকার পরিবর্তে নিজের বাড়িতেই গুদাম তৈরি করেন। এতে চামড়া প্রক্রিয়াজাত করার সময় প্রচুর বর্জ্য তৈরি হয়। এগুলো এলাকার নদী-নালায় পড়ে পানি দূষিত করে। এছাড়া চামড়া থেকে দুর্গন্ধ তৈরি হয়। ফলে আশপাশের মানুষ বায়ু দূষণের শিকার হয়। তার গুদামজাত চামড়াগুলো নষ্ট হওয়ায় জীবাণু তৈরি হতে পারে। এতে স্থানীয় মানুষ রোগাক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এভাবে রহমত আলীর অপরিকল্পিত শিল্প স্থাপনের কারণে স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
তাই বলা যায়, চামড়া ব্যবসায়টির কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।