1 Answers

রাফির কাজটি ব্যবসায়ের 'বিক্রয়িকতা' ধারণাকে নির্দেশ করে।

বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার বিশেষ কৌশল বা দক্ষতা হলো বিক্রয়িকতা। এর মাধ্যমে ক্রেতাকে পণ্য কিনতে উৎসাহিত করা হয়। এর ওপর প্রতিষ্ঠানের বিক্রি বাড়ার পরিমাণ নির্ভর করে।

উদ্দীপকের রাফি একটি শপিংমলে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের মাধ্যমে মালিক ও ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়েছেন। তিনি সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ  করেন। তার নিজস্ব কৌশল বা দক্ষতার মাধ্যমে তিনি নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। তার এ কৌশলের সাথে বিক্রয়িকতার মিল আছে। তাই বলা যায়, রাফির কাজটি বিক্রয়িকতাকে নির্দেশ করে।

4 views

Related Questions