1 Answers
আলোচ্য উদ্দীপকে ধর্মীয় শিক্ষক তাপস বিজয়া দশমীর তাৎপর্য তুলে ধরেন। শিক্ষকের বর্ণনা থেকে ছাত্র সমাজ পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে সমাজের সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি সৌহার্দ ও সুন্দর সমাজ গড়ে তোলার শিক্ষালাভ করতে পারে। এছাড়া সমাজের সকল অন্যায়, অত্যাচার, অবিচার, অকল্যাণ কাজ ভুলে গিয়ে মায়ের সকল স্নেহ, মায়া, মমতা, ভালোবাসায় আবদ্ধ হওয়ার শিক্ষালাভ করতে পারে। ছাত্রদের মধ্যে মায়ের ঐশ্বরিক শক্তির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। তারা নিজেদের সকল সুখ, দুঃখ ও কষ্টের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে নিজেদের মধ্যে সংহতি ও একাত্মতা বৃদ্ধি করবে।
5 views
Answered