1 Answers

জীমের ধারণা আখিরাতে বিশ্বাসের পরিপন্থি।

প্রত্যেক মুমিন মুসলমান পরকালে বিশ্বাসী। এটি ইমানের অন্যতম শর্ত। এ বিশ্বাসের মর্ম হলো- দুনিয়ার কর্মের ওপর পরকালে মানুষ ফল ভোগ করবে। মুমিন ব্যক্তির নেক আমলের পাল্লা ভারী হলে সে জান্নাত লাভ করবে আর বদ আমলের পাল্লা ভারী হলে জাহান্নামে যাবে। আর কাফির, মুশরিক, মুনাফিক ও নাস্তিকেরা চিরস্থায়িভাবে জাহান্নামে শাস্তি ভোগ করবে। জীমের ধারণা হলো- পৃথিবীটা কর্ম সম্পাদন ও কর্মফল ভোগের স্থান। যেমন ভালো কাজ করলে প্রশংসিত হয় এবং মন্দ কাজ করলে তিরস্কৃত হয়।

জীমের এ ধারণা সঠিক নয়। কারণ পৃথিবীর প্রশংসা ও তিরস্কার কখনো কখনো ন্যায়ভাবে সংঘটিত হয় না। যেমন অনেক ঘুষখোর, দুর্নীতিবাজ, চোরাকারবারী অসৎ পন্থায় উপার্জন করে মসজিদ মাদ্রাসায় অর্থ দান করে প্রশংসিত হয়। কিন্তু আল্লাহর দরবারে তা দান হিসেবে গ্রহণযোগ্য নয়। আবার অনেক আলেম ওলামা দীনের দাওয়াত দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে তিরস্কৃত হয়, নির্যাতিত হয়। কিন্তু তারা অবশ্যই আল্লাহর দরবারে সম্মানিত। এ যুক্তি এটাই প্রমাণ করে জীমের ধারণা ভুল। প্রকৃত সত্য হলো- দুনিয়ার কর্মকান্ডের বিচার আল্লাহর আইনের মানদণ্ডে রোজ হাশরে সম্পন্ন হবে। অতঃপর তার চূড়ান্ত ফলাফল দেওয়া হবে। সুতরাং বলা যায়- জীম ভ্রান্ত ধারণায় বিশ্বাসী এবং তার ধারণা আখিরাতে বিশ্বাসের পরিপন্থি।

 

5 views

Related Questions