1 Answers

উদ্দীপকে উল্লিখিত তাসফিয়ার নিয়মিত স্কুলে না যাওয়া, দৈনিক পড়া আয়ত্ত না করা, শিক্ষকদের সম্মান না করা, সহপাঠীদের সাথে সুসম্পর্ক বজায় না রাখা ইত্যাদি একজন আদর্শ ছাত্রের আচরণের পরিপন্থি। তার উচিত এসব আচরণ ত্যাগ করে আদর্শ ছাত্রের বৈশিষ্ট্যগুলো গ্রহণ করা। ইমাম শাফেয়ী (র.) আদর্শ ছাত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তার শিক্ষক আল্লামা ওয়াফীকে জিজ্ঞেস করলে তিনি বলেন আদর্শ ছাত্রের একমাত্র বৈশিষ্ট্য হলো পাপ কাজ বর্জন করা। তাই তাসফিয়ার উচিত পাপ কাজ বর্জন করা এবং ভালো কাজ করার অভ্যাস তৈরি করা অর্থাৎ নিয়মিত স্কুলে যাওয়া। নিয়মিত ক্লাসের পড়া মুখস্থ করা, শিক্ষকসহ সকল বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, বন্ধুদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা, শিক্ষকগণ অপছন্দ করেন এমন কাজ না করা, কারও সাথে অভদ্র আচরণ না করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের উত্তম শিক্ষা মেনে চলা।

 

4 views

Related Questions