1 Answers
কালামের উক্তিটি ইসলামি শরিয়তে খতমে নবুয়ত বিশ্বাসের পরিপন্থি
'খাতামুন' অর্থ শেষ, সমাপ্তি। আর নবুয়ত হলো নবিগণের দায়িত্ব। সুতরাং খতমে নবুয়ত অর্থ নবুয়তের সমাপ্তি। আর যার মাধ্যমে নবুয়তের ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খাতামুন নাবিয়্যিন বা সর্বশেষ নবি।
উদ্দীপকের কালামের কথা হলো তার গ্রামের 'ক' নামক পীর বাবাই শেষ জামানার দ্বীনের পথপ্রদর্শক বা সর্বশেষ নবি। তার এ কথা ইসলামি শরিয়তের সম্পূর্ণ বিপরীত। কেননা ইসলামি শরিয়ত অনুযায়ী সর্বশেষ নবি হলেন হযরত মুহাম্মদ (স.)। তাঁর মাধ্যমে দ্বীনের পূর্ণতা ঘোষিত হয়েছে এবং নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে। তাই তাঁর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবি আসবে না। মহান আল্লাহ স্বয়ং তাকে সর্বশেষ নবি বলে অভিহিত করেছেন। আল্লাহ . مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَّسُوْلَ اللهِ وَخَاتَمَ النَّبِيِّنَ
অর্থ : মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন; বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবি। (সূরা আল-আহযাব : ৪০)
এছাড়া মহানবি (স.) নিজেই বলেছেন- أَنَا خَاتَمُ النَّبِيِّنَ لَا نَبِيَّ بَعْدِى
অর্থ: "আমিই সর্বশেষ নবি। আমার পরে কোনো নবি নেই।” (সহিহ মুসলিম)
পরিশেষে বলা যায়, ইসলামে খতমে নবুয়তে বিশ্বাস অনুযায়ী মহানবি (স.)-এর পরে আর কোনো নবি নেই। কিন্তু উদ্দীপকে কালাম 'ক' নামক পীর বাবাকে শেষ নবি বলে উল্লেখ