1 Answers

কালামের স্ত্রী কালামকে অতিরিক্ত আয়ের জন্য দু-একটা মিথ্যা বলতে, ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। কালামের স্ত্রীর এ মতামতের প্রতি আমার সমর্থন নেই। কারণ কালামের স্ত্রীর মতামত তাকওয়াবিরুদ্ধ, যা ক্রেতার সাথে প্রতারণা করতে উদ্বুদ্ধ করে। আমি কালামের স্ত্রীর মতামতের সাথে একমত নই নিম্নোক্ত কারণে-

প্রথমত, কালামের স্ত্রী কালামকে মিথ্যা কথা বলতে বলে। মিথ্যা বলা এ কারণেই সমীচীন হবে না যে, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। মিথ্যা বলা মহাপাপ, সব পাপের মূল। বলা হয়ে থাকে এবং প্রমাণিত সত্য যে, "মিথ্যা সকল পাপের জননী।” মিথ্যাবাদীর ওপর আল্লাহ অসন্তুষ্ট। সর্বোপরি সত্যবাদিতায় সত্যিকার মুক্তি ও সাফল্য আসে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। আর মিথ্যাবাদিতা মুনাফিকের চিহ্ন।

দ্বিতীয়ত, কালামের স্ত্রী কালামকে ওজনে কম দিতে ও দ্রব্যে ভেজাল মেশাতে বলে। ওজনে কম দেওয়া ও দ্রব্যে ভেজাল ৭ মেশানো প্রতারণার পর্যায়ে পড়ে। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতা বিরোধী অতি গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই শামিল। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি একটি সমাজদ্রোহী পাপ। এ সম্বন্ধে মহানবি (স.) বলেন, "যে ব্যক্তি প্রতারণা করে সে আমাদের (মুসলমানদের) দলভুক্ত নয়।” (তিরমিযি) অতএব, আমাদের মহানবি (স.)-এর দলভুক্ত থাকতে হলে, মুমিন থাকতে হলে প্রতারণা পরিহার করতে হবে।

5 views

Related Questions