1 Answers
উদ্দীপকে পারভেজ ও নেওয়াজ দুটি চরিত্র। চরিত্র দুটির মধ্যে আমি নেওয়াজকে সমর্থন করি। কেননা পারভেজ মিথ্যা কথা বলে, বিশ্বাসঘাতকতা করে, হিংসা করে ইত্যাদি। তার এসব চরিত্র আখলাকে যামিমাহ-র বহিঃপ্রকাশ। পক্ষান্তরে, নেওয়াজের মধ্যে আখলাকে হামিদাহ প্রকাশ পেয়েছে।
মহানবি (স.) বলেছেন, "আল্লাহ তায়ালার নিকট সেই সকল লোক অধিক প্রিয় যারা সৎ চরিত্রবান।" মহানবি (স.) আরও বলেন, "তোমাদের মধ্যে উত্তম ঐ ব্যক্তি যে তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম।” (বুখারি) মহানবি (স.) আরও বলেন, “নিশ্চয়ই কিয়ামতের দিন পাল্লায় সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।" দুনিয়ায় আগত সকল নবি-রাসুলই উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। এছাড়াও পৃথিবীর স্মরণীয় ও বরণীয় মনীষীগণও নৈতিক আদর্শ অনুশীলন করতেন। দুনিয়ার জীবনেও আখলাকে হামিদাহ গুরুত্ব অনেক। সচ্চরিত্রবান ব্যক্তিকে সমাজের সবাই ভালোবাসে, বিশ্বাস করে, সবাই তাকে শ্রদ্ধা করে ও সম্মান দেখায়। অতএব সার্বিক বিষয়াবলি বিবেচনায় আমি নেওয়াজ চরিত্রকে সমর্থন করি। কেননা তার মধ্যে আখলাকে হামিদাহ প্রকাশ পেয়েছে।