1 Answers

হ্যাঁ, বিপ্লব শান্তি প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করছে, তার সেই কাজগুলোকে আমি সমর্থন করি। 

সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবাইকে মূল্যবোধসহকারে কাজ করতে হবে। সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায়। কখনও কোনো কিছু সম্পর্কে নেতিবাচক ধারণাপোষণ করা যাবে না। ইতিবাচক ধারণা পোষণ করা ও খারাপ জিনিসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। উদ্দীপকের বিপ্লব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ইতিবাচক মনোভাব এবং মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতা গড়ে তুলেছে, যা সমর্থনযোগ্য। 

মূলকথা: সবার একান্ত প্রচেষ্টায় শান্তি প্রতিষ্ঠা করা যায়।

4 views

Related Questions