1 Answers
হ্যাঁ, আমি জনকে সমর্থন করি। সমাজ আমাদের রক্ষা করে ও নিরাপত্তা দেয়। সমাজের সদস্য হিসেবে আমাদের সমাজের নিয়মকানুন মেনে চলতে হয়। কিন্তু সমাজেরও উচিত ব্যক্তিস্বাধীনতা বিকাশকে মেনে নেওয়া। সমাজের কেউ যদি নতুন কিছু করে, নতুন কিছু নিয়ম আবিষ্কার করে, তবে তা সমাজকে মেনে নিতে হবে। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে উদ্ভূত বিভিন্ন আবিষ্কার ও পদ্ধতি সমাজকে উন্নতির পথে এগিয়ে দেয়। তাই পুরোনো ধ্যানধারণাকে সারা জীবন আঁকড়ে ধরে থাকা চলবে না। উদ্দীপকে জন সমাজের জন্য ভালো কিছু করতে চেয়েছে। সে সমাজের পরিবর্তন আনতে চেয়েছে। আমি তার এ পরিবর্তন আনয়নকে সমর্থন করি।
মূলকথা: জন সমাজের পরিবর্তন চেয়েছিলেন।
4 views
Answered