1 Answers
হ্যাঁ, শশী ও মেসির কাজকে আমি সমর্থন করি। কারণ যারা মূল্যবোধ ও বিবেকসম্পন্ন মানুষ, তারা সন্তানদের প্রতি অত্যন্ত যত্নশীল হয়। তারা সন্তানের ধর্মকর্ম ও পড়াশোনার যত্ন নেয়। সন্তান যাতে বিপথগামী না হয়, সেদিকে খেয়াল রাখে। মূল্যবোধ মানুষের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ যা মানুষের জীবনকে সুন্দর করে। শশী ও মেসির পরিবার আদর্শ পরিবার। শশী ও মেসির বিবেক ও মূল্যবোধ আছে। তারা সেই অনুযায়ী কাজ করে। শশী ও মেসির দুটি মেয়ে। তারা দুজনেই তাদের সন্তানের প্রতি অত্যন্ত যত্নশীল। তারা তাদের সন্তানের পড়াশোনার যত্ন নেয়। নিয়মিত তাদের নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে যায়। তাদের নিয়মিত প্রার্থনা করতে বলে। ফলে তাদের মেয়ে দুটি বড় হয়ে ডাক্তার হয়।
মূলকথা: পিতামাতার যত্নের ফলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।
5 views
Answered