1 Answers
মি. তাইয়ানের কার্যক্রম ব্যবসায়ের নৈতিকতার পরিপন্থি।
নৈতিকতাও ভালো-মন্দের সাথে সম্পর্কযুক্ত। যেটি উচিত সেটি করা এবং যেটি করা উচিত নয় সেটি না করাই হলো নৈতিকতা।
উদ্দীপকের মি. তাইয়ান একজন মাছ ব্যবসায়ী। তিনি দ্রুত বড়লোক হওয়ার বাসনা নিয়ে ব্যবসায়ে মূল্যবোধ ও নৈতিকতা বর্জিত কাজে জড়িয়ে পড়েন। এক্ষেত্রে তিনি মাছ চাষিদের টাকা পরিশোধ না করা, তার কাছে মাছ বিক্রি করতে বাধ্য করা এবং ক্রেতাদের সাথে খারাপ ব্যবহার করাসহ নানান অন্যায় কাজে জড়িয়ে পড়েন। তার এ ধরনের কার্যক্রম নিঃসন্দেহে ব্যবসায়ের নৈতিকতার পরিপন্থি হিসেবে বিবেচিত হবে। কেননা নৈতিকতাবোধসম্পন্ন একজন ব্যবসায়ী কখনোই দ্রুত ধনী হওয়ার বাসনায় সহযোগী ব্যবসায়ী কিংবা গ্রাহকদের স্বার্থের পরিপন্থি কোনো কাজে লিপ্ত হতে পারেন না বা তাদেরকে ঠকানোর চিন্তা-ভাবনা করতে পারেন না। এক্ষেত্রে মি. তাইয়ান ব্যবসায়ের নৈতিকতার পরিপন্থি কাজ করেছেন বলে আমি মনে করি।
সুতরাং বলা যায়, বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতারণামূলক কাজে লিপ্ত থেকে উদ্দীপকের মি. তাইয়ান ব্যবসায় নৈতিকতা বিরোধী কাজ করেন।