1 Answers

উদ্দীপকে জামিলার আচরণ ইসলামে শ্রমিকের অধিকার বা মালিক-শ্রমিক সম্পর্কের পরিপন্থি।

সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে এক বা একাধিক ব্যক্তি কাজকর্ম করে। এতে কেউ হয় মালিক আবার কেউ হয় শ্রমিক। তাই মালিক-শ্রমিক সম্পর্ক কীরূপ হবে ইসলাম সে ব্যাপারে যথাযথ নির্দেশনা দিয়েছে।

উদ্দীপকে জামিলার বাসায় কাজের মেয়ে সালমা কাজ করে। সালমার মতো এরূপ শ্রমিক বা কাজের লোকের অধিকার ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তারা (যারা তোমাদের কাজ করে) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্ত করে দিয়েছেন। সে (মালিক) যা খায় তার অধীনস্থদেরও যেন তা খাওয়ায়। সে (মালিক) যা পরে তাদেরকেও যেন তা পরতে দেয়।” অন্য হাদিস রাসুলুল্লাহ (স.) খুব দ্রুত শ্রমিক পারিশ্রমিক আদায়ের ব্যাপারে বলেছেন-

أَعْطُوا الْأَجِيرَ أَجْرَهُ قَبْلَ أَنْ يَجِفَّ عَرَقُهُ

অর্থ: "শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (সুনানে ইবনে মাজাহ)

পরিশেষে বলা যায়, মালিকের প্রতি শ্রমিকের অধিকার হলো কাজের সময় যথাযথ খাবার পাওয়া এবং কাজ শেষ হলে যথাসময়ে তার পারিশ্রমিক বুঝে পাওয়া। কিন্তু উদ্দীপকে মালিক জামিলা এ ব্যাপারে একেবারেই অবহেলা প্রদর্শন করেন। তাই তার এরূপ আচরণ শ্রমিক অধিকারের পরিপন্থি।

5 views

Related Questions