উদ্দীপকে শূন্য পদসমূহে কিসের ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত? যুক্তিসহকারে ব্যাখ্যা কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে শূন্য পদসমূহে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া উচিত। কর্মীর কর্মদক্ষতা, মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়নের মাধ্যমে পদোন্নতি দেওয়া হলে, তাকে যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলা হয়।
উদ্দীপকে সিটি ফ্যাশনের কর্তৃপক্ষ পনেরো জনের মধ্যে থেকে ফ্লোর ইনচার্জের তিনটি শূন্যপদে তিনজনকে পদোন্নতি দেওয়ার প্রয়োজন অনুভব করেন। এক্ষেত্রে প্রতিষ্ঠানের দক্ষতার উন্নয়নকেই তারা সর্বোচ্চ প্রাধান্য দেয় যা যোগ্যতাভিত্তিক পদোন্নতির অন্তর্গত। এক্ষেত্রে উদ্দীপকের প্রতিষ্ঠানের যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয় কারণ - এর মাধ্যমে কর্মীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করা হয়। ফলে প্রতিষ্ঠানের সুনাম ও দক্ষতা বৃদ্ধি পায় এবং কর্মীরা কাজে উৎসাহিত হয়। যোগ্যতাভিত্তিক পদোন্নতির ক্ষেত্রে কর্মীর শিক্ষাগত যোগ্যতা, কর্মস্পৃহা, দক্ষতা ও অভিজ্ঞতা, প্রশিক্ষণ, বিশ্বস্ততা, চাকরির স্থায়িত্ব ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়।
পরিশেষে বলা যায়, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস হতে যোগ্য কর্মী সংগ্রহের অন্যতম উপায় হচ্ছে পদোন্নতি। পদোন্নতি একজন কর্মীকে বর্তমান পদ হতে পরবর্তী উচ্চ পদে পদায়ন করে।