1 Answers

উদ্দীপকে 'ক' কে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে অধিকতর যোগ্যতা ও মেধাসম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করাকেই যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি বলে। এ পদ্ধতি তুলনামূলকভাবে জটিল হলেও যোগ্যতাসম্পন্ন কর্মীরা এতে উৎসাহিত হয় এবং কম যোগ্যতাসম্পন্ন কর্মীরা নিজ যোগ্যতা অর্জনে সচেষ্ট হয়।

উদ্দীপকে ক, খ, গ, ঘ ৪ জন স্টার হাউজিং লি. এর সহকারী বিক্রয় ব্যবস্থাপক। এ পদে 'ক' ৫ বছর, 'খ' ৮ বছর, 'গ' ১০ বছর এবং 'ঘ' ৯ বছর ধরে চাকরি করছেন। বিগত তিন বছরে 'ক' (৫০+৭০+৮০) ২০০টি ফ্ল্যাট, 'খ' (২০+৩০+২৬) ৭৬টি ফ্ল্যাট, 'গ' (৪০+৬৫+৭৫) ১৮০টি এবং 'ঘ' (২৫+৩০+৫০) ১০৫টি ফ্ল্যাট বিক্রয় করেন। ২০১৩ সালে বিক্রয় ব্যবস্থাপকের পদটি শূন্য হওয়ায় প্রতিষ্ঠান 'ক' কে উক্ত পদে নিয়োগ প্রদান করে। এ থেকে অনুমেয় উদ্দীপকে 'ক' কে যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতি দেওয়া হয়েছে।

4 views

Related Questions