1 Answers

তাওহিদের তিলাওয়াতে তাজবিদের জ্ঞানের অভাব পরিলক্ষিত হয়েছে। কারণ তার তিলাওয়াত অশুদ্ধ। তাজবিদের জ্ঞান থাকলে তিলাওয়াত অশুদ্ধ হবে না।

তাজবিদের মাধ্যমে পবিত্র কুরআন শুদ্ধ করে তিলাওয়াতের নিয়ম নীতি শেখা যায়। এর মাধ্যমে আরবি বর্ণের মাখরাজ, সিফাত, নুন সাকিন ও তানবিনের হুকুম, ইজহার, ইদগাম, ইখফা, কলব, মাদ্দ, ওয়াজিব গুন্নাহ, সাকতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা যায়। এর সাহায্যে বিরাম চিহ্ন সম্পর্কেও জানা যায়। ফলে পবিত্র কুরআন সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করা যায়।

সুতরাং বলা যায়, তাওহিদের তাজবিদের জ্ঞানের অভাব থাকায় সে অশুদ্ধরূপে তিলাওয়াত করেছে।

4 views

Related Questions