1 Answers

উদ্দীপকে পদের ব্যাপ্যতা সম্পর্কে বলা হয়েছে। যুক্তিবিদেরা পদের ব্যাপ্তির বা ব্যাপ্যতার দুটি নিয়ম আবিষ্কার করেছেন। যথা-

ক. সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়, অব্যাপ্য। অর্থাৎ পরিমাণের দিক থেকে সার্বিক যুক্তিবাক্যটি তার উদ্দেশ্য পদকে ব্যাপ্ত করে।

খ. নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য নয়, অব্যাপ্য। অর্থাৎ গুণের দিক থেকে নঞর্থক যুক্তিবাক্যটি তার বিধেয় পদকে ব্যাপ্ত করে। ব্যাপ্যতার নিয়মটি ব্যাপ্যতার ছকে A, E, I, O বাক্যে প্রদর্শিত হলো:

ব্যাপ্যতার ছক

যুক্তিবাক্য

দৃষ্টান্ত

উদ্দেশ্য পদ

বিধেয় পদ

A - সার্বিক সদর্থক যুক্তিবাক্য

সকল মানুষ হয় মরণশীল

ব্যাপ্য

অব্যাপ্য

E - সার্বিক নঞর্থক যুক্তিবাক্য

কোনো মানুষ নয় অমর

ব্যাপ্য

ব্যাপ্য

1- বিশেষ সদর্থক যুক্তিবাক্য

কিছু ছাত্র হয় মেধাবী

অব্যাপ্য

অব্যাপ্য

O - বিশেষ নঞর্থক যুক্তিবাক্য

কিছু ছাত্র নয় মেধাবী

অব্যাপ্য

ব্যাপ্য

যুক্তিবিদ Swinburne (সুইনবার্ন) As Eb In Op (এসিবিনপ) নামক একটি সূত্রের মাধ্যমে বিভিন্ন প্রকার যুক্তিবাক্যের ব্যাপ্ত পদের ধারণাকে সহজে মনে রাখার জন্য একটি কৌশল আবিষ্কার করেছেন। As Eb In Op- এর অর্থ নিম্নরূপ:

As = A যুক্তিবাক্য Subject বা উদ্দেশ্যকে ব্যাপ্ত করে।
Eb = E যুক্তিবাক্য both অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয়কে ব্যাপ্ত করে।
In = 1 যুক্তিবাক্য none অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় কোনোটিকেই ব্যাপ্ত করে না।
Op = O যুক্তিবাক্য Predicate বা বিধেয়কে ব্যাপ্ত করে।

4 views

Related Questions