1 Answers
উদ্দীপকে জনাব 'X' এর বক্তব্যে শিরক প্রকাশ পেয়েছে। আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। শিরক হলো তাওহিদের বিপরীত। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা বা অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ.)-কে আল্লাহর পুত্র মনে করা; ২. আল্লাহ তায়ালার গুণাবলিতে শিরক করা। যেমন- আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিযিকদাতা মনে করা; ৩. সৃষ্টিজগতের পরিচালনায় কাউকে আল্লাহর অংশীদার বানানো। যেমন- ফেরেশতাদের পরিচালনাকারী হিসেবে মনে করা। ৪. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা। আর শিরক হলো চরম জুলুম, ক্ষমার অযোগ্য অপরাধ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে জনাব 'X' এর বক্তব্যে উল্লিখিত তৃতীয় ধরনের শিরক প্রকাশ পেয়েছে।