1 Answers
প্রাণ ফুডস লি.-এর পক্ষে প্রতিটি থানায় যারা দায়িত্ব পালন করে তারা এজেন্ট বা মধ্যস্থব্যবসায়ী।
প্রতিনিধি বা এজেন্ট হলো এক ধরনের মধ্যস্থব্যবসায়ী। তারা উৎপাদকের কাছ থেকে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরবর্তীতে খুচরা ব্যবসায়ীরা ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়।
উদ্দীপকের প্রাণ ফুডস লি. বিক্রি বাড়ানোর জন্য মধ্যস্থব্যবসায়ী হিসেবে প্রতিনিধি নিয়োগ দিয়েছে। এ ধরনের প্রতিনিধি বা এজেন্টরা শুধু সংশ্লিষ্ট উৎপাদকের পণ্য খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করে। কারণ, উৎপাদকের পক্ষে বিপুল পরিমাণ পণ্য খুচরা ব্যবসায়ী বা ভোক্তার কাছে পৌছে দেওয়া সম্ভব হয় না। তাই বণ্টন প্রণালিতে বড় আয়তনের প্রতিষ্ঠান এ জাতীয় প্রতিনিধি বা এজেন্ট ব্যবহার করে থাকে। এতে পণ্যের বিক্রি বাড়ার সম্ভাবনা থাকে। তাই বলা যায়, পণ্য পৌঁছানোর ক্ষেত্রে প্রাণ ফুডস লি. প্রতিটি থানায় এজেন্ট বা প্রতিনিধি ব্যবহার করেছে।