1 Answers

শিক্ষক আলমগীর সাহেব জিহাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, জিহাদ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হতে হয়। আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্যকোনো উদ্দেশ্যে জিহাদের নামে পরিচালিত কর্মকান্ড জিহাদ হিসেবে গণ্য হবে না।

ক্ষমতা দখল, সম্পদ দখল, প্রভাব বিস্তার, খুন-খারাবি, লুটতরাজ ও অন্যায় রক্তপাত জিহাদের উদ্দেশ্য নয়, বরং মানুষকে মানুষের দাসত্ব হতে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিয়ে আসা এবং জুলুম ও শোষণের অবসান ঘটিয়ে ইনসাফ ও ন্যায়ের সুশীতল ছায়াতলে নিয়ে আসাই জিহাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আর এটি অর্জনের জন্য আল্লাহ ও তাঁর রাসুলের সুন্নাহ অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে এবং জিহাদ হিসেবে গণ্য হবে।

সুতরাং বলা যায়, শিক্ষক আলমগীর সাহেব জিহাদের প্রকৃত উদ্দেশ্য শিক্ষার্থীদের নিকট তুলে ধরতেই এ বক্তব্য প্রদান করেছেন।

6 views

Related Questions