1 Answers

প্রশ্নোক্ত কথাটি দ্বারা লেখক নিমগাছের নানা উপকারের দিক বুঝিয়েছেন। 

নিমগাছের পাতা, ছাল, ডাল অনেক উপকারী। নানা ভেষজ ওষুধ তৈরি করার জন্য মানুষ নিমের ছাল ব্যবহার করে। নিমের ছাল পানিতে সিদ্ধ করলে যে রস বের হয়, সেই রসমিশ্রিত পানি ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এতে উদরাময়, আমাশয়, পিত্তশূল, ক্ষুধামান্দ্য, অম্ল ইত্যাদি রোগের উপশম হয়। এসব কারণেই মানুষ নিমের ছাল সিদ্ধ করে।

4 views

Related Questions