1 Answers

'আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত' বলতে লেখক বর্তমান শিক্ষাব্যবস্থার চাপে পল্লিসাহিত্যগুলো বিলুপ্ত হওয়ার বিষয়টিকে বুঝিয়েছেন।

বর্তমানে যে শিক্ষাব্যবস্থা চালু আছে, তাতে পল্লিসাহিত্য সম্পর্কে জানার কোনো উপায় নেই। এই শিক্ষাব্যবস্থা মানুষকে শুধু কর্মমুখী করে তুলছে। নিজের অস্তিত্ব সম্পর্কে জানার কোনো সুযোগ এখানে নেই। শিক্ষাব্যবস্থায় পল্লিসাহিত্যের অনুপস্থিতি মানুষকে নিজের পরিচয় সম্পর্কে উদাসীন করে তুলছে। আধুনিক যুগে শিশুরা আর রূপকথা, উপকথা শোনে না। কারণ, শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত না থাকায় এগুলো তাদের অজানায় থেকে যায়। শিক্ষাব্যবস্থায় পল্লিসাহিত্যের প্রতি অবহেলা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার চাপের ফলে তা লোকের অগোচরে থেকে যাওয়ার কথা উল্লেখ করে লেখক একথা বলেছেন।

7 views

Related Questions