1 Answers
'আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত' বলতে লেখক বর্তমান শিক্ষাব্যবস্থার চাপে পল্লিসাহিত্যগুলো বিলুপ্ত হওয়ার বিষয়টি বুঝিয়েছেন।
বর্তমানে যে শিক্ষাব্যবস্থা চালু আছে তাতে পল্লিসাহিত্য সম্পর্কে জানার কোনো উপায় নেই। এ শিক্ষাব্যবস্থা মানুষকে কেবল নিজের অস্তিত্ব সম্পর্কে জানার কোনো সুযোগ দিচ্ছে না, মানুষকে কেবল কর্মমুখী করে তুলছে। শিক্ষাব্যবস্থায় পল্লিসাহিত্যের অনুপস্থিতি তাদেরকে নিজের পরিচয় সম্পর্কে উদাসীন করে তুলছে। আধুনিক যুগে শিশুরা আর রূপকথা, উপকথা শোনে না। এসব বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না থাকায় তা তাদের অজানাই থেকে যাচ্ছে। শিক্ষা পাঠ্যসূচিতে পল্লিসাহিত্যের বিষয়াদি সংযোগে অবহেলা এবং আধুনিক শিক্ষাব্যবস্থার চাপের ফলে জীবনঘনিষ্ঠ সাহিত্য থেকে সরে দাঁড়ানোর কথা ভেবে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।