1 Answers

সাংগঠনিক কাঠামোর ওপর ভিত্তি করে সামগ্রিক পরিকল্পনা প্রণয়ন করা হয়।

কোনো প্রতিষ্ঠানের সকল বিভাগ বা অঞ্চলের পরিকল্পনাকে একত্রিত করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, তাকে সামগ্রিক পরিকল্পনা বলে। এরূপ পরিকল্পনা প্রতিষ্ঠানের সকল বিভাগ, উপবিভাগ, শাখা বা অঞ্চলের যাবতীয় কার্যের জন্য প্রধান কার্যালয় কর্তৃক তৈরি করা হয়। বাজেট প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন বিভাগীয় বাজেট সমন্বয়ে 'মাস্টার বাজেট' তৈরি এরূপ সামগ্রিক পরিকল্পনার উদাহরণ।

4 views