1 Answers

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সামগ্রিক ও সমন্বিত কার্যাবলির সাথে আংশিক নিয়ন্ত্রণ কৌশল বা নিয়ন্ত্রণ নীতিমালার পরিবর্তন এনে যে নিয়ন্ত্রণ কার্যকর করা হয় তাকে সামগ্রিক নিয়ন্ত্রণ বলে।

সামগ্রিক কার্যক্রম পরিচালনায় নিয়ন্ত্রণের তাৎপর্য অনেক। প্রথমত, প্রতিষ্ঠানের সামগ্রিক পরিকল্পনায় অথবা লক্ষ্য বিভাজনে সামগ্রিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ বিশেষ করে দ্রব্য বা আঞ্চলিক বিভাগীয়করণে স্বতন্ত্র ও সমসাময়িক ইউনিট সৃষ্টি এবং স্বাধীনতা প্রতিষ্ঠায় দ্বন্দ্ব নিরসনে সামগ্রিক নিয়ন্ত্রণ অত্যাবশ্যকীয়। তৃতীয়ত, অংশবিশেষের পরিবর্তে আঞ্চলিক ব্যবস্থাপকের সমগ্র সমন্বিত প্রচেষ্টা মূল্যায়নে সামগ্রিক নিয়ন্ত্রণ ব্যবহৃত হয়।

5 views

Related Questions