1 Answers
সাধারণভাবে নিয়ন্ত্রণ বলতে কোনোকিছুকে অবদমন করাকে বোঝায়। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ হাতিয়ার এবং অন্যান্য ব্যবস্থাপনা কার্যাদির সাথে চক্রাকারে ঘূর্ণায়মান। কোন কাজ করতে হবে তা নির্ধারণ করা, কোন কাজ করা হচ্ছে তা স্থির করা, সম্পাদিত কাজগুলো পরিমাপ বা মূল্যায়ন করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণপূর্বক পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যবসায়ের সকল উপাদান, সকল কার্য, সকল বিভাগ, উপ-বিভাগ বা শাখা-প্রশাখার সাথে সম্পৃক্ত।
4 views
Answered