1 Answers
মানুষের অনুভূতি বা তথ্য আদান প্রদানের দ্বৈত পথ প্রক্রিয়া হলো যোগাযোগ। আর সাধারণত বার্তা গ্রাহকের প্রতিক্রিয়াকে প্রত্যুত্তর বা ফলাবর্তন বলে।
মাধ্যম অতিক্রম করে তথ্য যখন গ্রাহকের কাছে পৌছায় গ্রাহক তখন তথাকে অর্থবহ করে গ্রহণ করে এবং তার একটি গ্রহণযোগ্য উত্তর প্রেরকের নিকট পাঠায়। যোগাযোগের ভাষায় একেই প্রত্যুত্তর বা ফলাবর্তন বলা হয়। বিভিন্ন উপাদানসমূহের সমন্বয়ে যোগাযোগ প্রক্রিয়া গঠিত হয়। এর যেকোনো একটি উপাদান অনুপস্থিত থাকলে যোগাযোগ কার্যক্রম ব্যাহত হয়। আবার বিভিন্ন মাধ্যমে তথ্যের প্রবাহ যোগাযোগ প্রত্যক্ষভাবে প্রভাববিস্তার করে। এটি কোনো কোনো ক্ষেত্রে তথ্যকে বিকৃত করে ফেলে। সেই কারণে ফলাবর্তন বিশেষ প্রয়োজন। ফলাবর্তন না হলে যোগাযোগ সঠিক হয়েছে তা প্রমাণিত হয় না। ফলে যোগাযোগে ফলাবর্তন খুব প্রয়োজন।