1 Answers
ফলাবর্তন হলো প্রেরকের নিকট থেকে প্রাপ্ত তথ্যের প্রত্যুত্তর। যোগাযোগে ফলাবর্তন আবশ্যক বিষয়। এর ফলে প্রেরক তার প্রেরিত তথ্যের মতামত জানতে পারে। ফলাবর্তন ব্যতীত প্রাপকের মতামত জানা যায় না। ফলে যোগাযোগ প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায়। তাই যোগাযোগে ফলাবর্তন আবশ্যক।
অফিসের কর্মীদের নোটিস দিতে মি. কৃষ্ণ দত্ত লিখিত যোগাযোগের সহায়তা গ্রহণ করেন।
যে পদ্ধতিতে বার্তাপ্রেরক তার চিন্তাধারা, মতামত, আবেগ, অনুভূতি, তথ্য বা ভাব ভাষার সাহায্যে কাগজে-কলমে লিখিতভাবে প্রকাশ করে, তাকে লিখিত যোগাযোগ বলে। এ ধরনের যোগাযোগ চিঠি, ই- মেইল বার্তা, ওয়েব পেজ, ক্ষুদে বার্তা, টেলিভিশন, পত্রিকা, প্রতিবেদন, পুস্তক ইত্যাদি মাধ্যমে হয়ে থাকে।
উদ্দীপকে মি. কৃষ্ণ দত্ত তার উৎপাদনকারী প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে একটি অর্ডার সরবরাহের জন্য তিনি কর্মীদের নোটিস দেন। মূলত তিনি নোটিসটি লিখিত আকারে সরবরাহ করেন। এটি যোগাযোগ প্রক্রিয়ার একটি লিখিত যোগাযোগ পদ্ধতি। তাই বলা যায়, উদ্দীপকে মি. কৃষ্ণ দত্ত অফিসের কর্মীদের নোটিস দিতে লিখিত যোগাযোগের সহায়তা গ্রহণ করেন।