1 Answers

ফলাবর্তন বলতে প্রেরকের সংবাদের পরিপ্রেক্ষিতে প্রাপকের প্রদত্ত প্রত্যুত্তর বা মনোভাবকে বোঝায়।

ফলাবর্তন যোগাযোগ প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়। সংবাদপ্রাপ্তির পর প্রাপক সে সংবাদ বিশ্লেষণ ও উপলব্ধি করে সংবাদের প্রত্যুত্তর বা মনোভাব সংবাদ প্রেরকের নিকট প্রেরণ করে। অর্থাৎ সংবাদ প্রেরণের পর প্রাপকের নিকট হতে প্রেরকের নিকট যে প্রত্যুত্তর আসে তাকে ফলাবর্তন বলা হয়।

7 views