1 Answers
ব্যবস্থাপনার পরিভাষায় সিদ্ধান্ত হলো ব্যবসায় সংগঠন বা যেকোনো সুনির্দিষ্ট সমস্যা সমাধানের সঠিক ও সর্বোত্তম কর্মপন্থা নির্ধারণ করা।
ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ কাজ। ব্যবস্থাপককে সংগঠনের যেকোনো সমস্যা সমাধান বা কোনো সুযোগ কিংবা সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রতিনিয়তই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এরূপ সিদ্ধান্ত গ্রহণ পরিস্থিতি অনুযায়ী কার্যধারা চিহ্নিতকরণের সাথে সম্পৃক্ত। এজন্য ব্যবস্থাপককে বিভিন্ন বিকল্প মূল্যায়ন করে সঠিক বিকল্প নির্বাচন করে তার সদ্ব্যবহার করতে হয়। পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণসমূহ সকল ব্যবস্থাপকীয় একগুচ্ছ বিকল্প কর্মপন্থা হতে একটি বিকল্প পন্থা বাছাই করাকে সিদ্ধান্ত গ্রহণ বলে।
4 views
Answered