1 Answers
ব্যবস্থাপনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ কাজ। এর সঠিকতার ওপর ব্যবস্থাপনা কাজের ফলপ্রদতা নির্ভর করে।
ব্যবস্থাপনাকার্য চালাতে যেয়ে ব্যবস্থাপকদের প্রতিনিয়তই বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। পরিকল্পনা গ্রহণও সবসময়ই সিদ্ধান্ত গ্রহণের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। একইভাবে সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা ইত্যাদি কাজেও নানান সিদ্ধান্ত নিতে হয়। তাই ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ অতি অপরিহার্য।
4 views
Answered