1 Answers
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা কাজের অনুকূল পরিবেশ পেলে নতুন নতুন উদ্যোগ নিয়ে প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করে।
প্রতিষ্ঠানের সকল পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ব স্ব কর্মক্ষেত্রে যাতে উদ্যোগী হতে পারে বা নিজের কাজের উন্নয়ন বিষয়ে ভাবতে পারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার সুযোগ সৃষ্টিকেই ব্যবস্থাপনায় উদ্যোগের নীতি বলে। প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে - কর্মীদের চিন্তা-চেতনা বিকাশের অনুকূল পরিবেশ তাদেরকে কার্যক্ষেত্রে আগ্রহী ও উদ্যোগী করে তোলে।
6 views
Answered