1 Answers
"পা দুখানা ডিঙি নৌকার সাইজ" বলতে লেখক আবদুর রহমানের পায়ের আকৃতিকে বুঝিয়েছেন।
'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে কাবুলে লেখকের সব কাজ করে দেওয়ার জন্য আবদুর রহমানকে নিয়োগ করা হয়। তার উচ্চতা ছয় ফুট চার ইঞ্চি। ঠোঁটের আকার আড়াআড়ি কলা গিলতে পারার মতো। বিশালাকার মাথায় বিশাল পাগড়ি। এই বিশাল শরীরের ভার বহনের মতো মানানসই তার পা জোড়া। লেখকের মতে তা দেখতে ডিঙি নৌকার মতো। আবদুর রহমানের বিশাল শরীরের ভার বহন করার জন্য ঐ সাইজের পা যথেষ্ট ছিল। মূলত পায়ের আকৃতি উল্লেখ করে লেখক আবদুর রহমানের বিশাল শরীরের সূক্ষ্ম বর্ণনা দিয়েছেন।
6 views
Answered