1 Answers
প্রকৃত শিক্ষার মাধ্যমে জাতিকে যথার্থ মানুষ হওয়া প্রসঙ্গে লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা। আর বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায় নেই। ধর্মের চর্চা মন্দিরে হয়, মন্দিরের বাইরেও হয়। দর্শনের চর্চা গুহায় হয়, বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে। কিন্তু সাহিত্যের চর্চার জন্য প্রয়োজন লাইব্রেরি। কেননা সাহিত্যচর্চা কারখানায় হয় না, চিড়িয়াখানায়ও হয় না। এজন্য আমাদের একথা মানতেই হবে 'সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে' অর্থাৎ জাতির সর্ববিধ উন্নতি সাধন হবে। লেখক এই বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
20 views
Answered