1 Answers

'একটি কবিতা লেখা হবে'- এই কবিতা বলতে কবি ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বুঝিয়েছেন। 

পাকিস্তানি শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে এ দেশের মানুষকে শোষণ করে আসছিল। সেই শোষণ থেকে বাঙালিদের মুক্ত করার জন্য ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে জনসভা ডাকা হয়। সেই সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আবেগময় যুক্তিনিষ্ঠ বজ্রকণ্ঠ ভাষণেই ছিল বাঙালির দীর্ঘ শোষণ-বঞ্চনা থেকে মুক্তির নির্দেশনা। এ কারণেই কবি সেই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।

5 views

Related Questions