1 Answers
তথাকথিত ছোটলোক সম্প্রদায় বলতে লেখক সমাজের গরিব-দুঃখী, শ্রমিক শ্রেণির অবহেলিত মানুষকে বুঝিয়েছেন।
অর্থ-সম্পদ, জাতি-বর্ণ প্রভৃতির দিক থেকে সমাজে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়েছে। এর ভিত্তিতে সমাজে যে স্তর সৃষ্টি হয়েছে তার প্রান্তে যারা রয়েছে তারাই তথাকথিত ছোটলোক। পেশায় তারা শ্রমিক, কৃষক, মুটে, মজুর আর জাতি-বর্ণগত দিক থেকে তারা মুচি, চণ্ডাল প্রভৃতি। আমাদের ভদ্র সম্প্রদায় তাদেরকে 'ছোটলোক' বলে অবহেলা করে এবং সবসময় দূরে সরিয়ে রাখে।
4 views
Answered