1 Answers
"প্রতিঘাতের ছোট ছোট স্ফুলিঙ্গ” বলতে লেখিকা ঢাকার আনাচে-কানাচে মুক্তিফৌজের গেরিলাদের গ্রেনেড ফাটানোর তৎপরতাকে বুঝিয়েছেন।
'একাত্তরের দিনগুলি' রচনায় লেখিকা ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে ঢাকার যে অবস্থা হয়েছিল তার বিবরণ দিয়েছেন। মুক্তিযুদ্ধের প্রথম দিকে পাকিস্তানি সেনারা ঢাকা শহর অবরুদ্ধ করে রেখেছিল। সেই অবস্থার পরিবর্তন ঘটবে এমনটি কেউ বিশ্বাস করতে পারত না। লেখিকাও ভাবতে পারেননি যে, মুক্তিফৌজের গেরিলারা ঢাকায় শত্রুর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালাবে। এক পর্যায়ে মুক্তিফৌজের গেরিলারা ঢাকায় তৎপরতা শুরু করে। তারা ঢাকার আনাচে-কানাচে গ্রেনেড হামলা চালায়। এতে পাকিস্তানিদের দ্বারা অবরুদ্ধ ঢাকা মুক্ত হবে বলে অনেকের ধারণা হয়। ১৯৭১ সালের ২৫ মে ঢাকার ছয়টি জায়গায় গ্রেনেড হামলা হলে লেখিকা আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। সেই বিষয়টি বোঝাতেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।