1 Answers
উদ্দীপকে প্রসেনজিৎ-এর দাদুকে পুরোহিত বলা হয়েছে। প্রসেনজিৎ পুরোহিত হতে চাইলে তাকে অনেক গুণের অধিকারী হতে হবে।
প্রসেনজিৎ পুরোহিত হতে চাইলে তাকে যেকোনো বর্ণের বা সম্প্রদায়ের হিন্দুর পৌরাহিত্য করার সামর্থ্য অর্জন এবং পুরোহিতের কার্য সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। সংস্কৃত ভাষা লেখা বা পড়ার মতো জ্ঞান থাকতে হবে। নিত্যকর্ম বা পূজাবিধি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান ও সাধনা থাকতে হবে। ধর্মশাস্ত্রের এবং শাস্ত্রীয় রীতিনীতি ও প্রথার উপর অভিজ্ঞতা থাকতে হবে। সামাজিক দৃষ্টিকোণ থেকে ধর্মানুরাগী হতে হবে। গরিব জনসাধারণের প্রতি সচেতন থাকতে হবে। পূজার কার্যাদি সম্পাদনে সকল বিষয়ে স্পষ্টতা থাকতে হবে। এছাড়া পূজার নিয়মনীতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। প্রসেনজিৎ পুরোহিত হতে চাইলে তাকে উপযুক্ত গুণাবলির অধিকারী হতে হবে।