1 Answers
বিশ্ব সৃষ্টির সাথে সাথে হিন্দুধর্মের সৃষ্টি হয়েছে। হিন্দুধর্ম অন্যতম প্রাচীন ধর্ম। এ ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম। এ সনাতন ধর্মের কোনো নির্দিষ্ট প্রবর্তকরূপে কোনো ব্যক্তিকে নির্দেশ করা যায় না। এ ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। হিন্দুধর্ম বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচার ও প্রসার লাভ করেছে। মানবসভ্যতায় প্রাচীন যুগে মানুষের মনে যখন ধর্মবোধ জেগে ওঠে, সেখান থেকে সনাতন ধর্মের বিকাশ শুরু হয়। সিন্ধু সভ্যতায় মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতায় নিদর্শন থেকে হিন্দুধর্মের পরিচয় ও ধারণা লাভ করা যায়। আর্যরা যখন এদেশে আসে তখন তাদের ধর্ম ও সংস্কৃতির সাথে সিন্ধু সভ্যতায় সংঘর্ষ বাঁধে। ফলে সিন্ধুসভ্যতার সাথে আর্য সভ্যতার একটি সমন্বয় ঘটে। এতে হিন্দুধর্মের চর্চার সাথে অর্যধর্মের বিশ্বাস মিলিত হয়ে একটা নতুন রূপ ধারণ করে। আর্যগণ সুপ্রাচীন সিন্ধুনদের তীরবর্তী অঞ্চলে বসবাস করত। সেখানকার বিদেশিরা সিন্ধুকে হিন্দু উচ্চারণ করত। এই সিন্ধুনদের তীরবর্তী লোকদের ধর্মকে হিন্দুধর্ম বলে আখ্যায়িত করে।
সুতরাং সৃষ্টির সাথে সাথে হিন্দুধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। প্রাচীন সনাতন ধর্মই হিন্দুধর্ম নামে পরিচিতি লাভ করেছে। তবে সময়ের অগ্রগতিতে মানবসভ্যতার ক্রমবিকাশে হিন্দুধর্ম একটি বিশেষ স্থান দখল করেছে। তাই হিন্দুধর্ম একটি বিকাশমান ধর্ম।