1 Answers

আর্যরা বহিরাগত সম্প্রদায় হিসেবে ভারতবর্ষে আসে। তখন সনাতন ধর্মের ধর্মচর্চার সাথে আর্যদের ধর্মবিশ্বাস মিলিত হয়ে একটা নতুন রূপ ধারণ করে আর্যধর্ম নামে পরিচিতি লাভ করে। আর্যগণ সুপ্রাচীন সিন্ধুনদের তীরবর্তী অঞ্চলে বসবাস করতে থাকে। বহিরাগত আফগান ও পার্সিক সম্প্রদায় সিন্ধুনদকে হিন্দুনদ বলে উচ্চারণ করত। তাদের উচ্চারণে সিন্ধুর 'স' পরিবর্তিত হয়ে 'হ'তে রূপ নেয় এবং সিন্ধু শব্দটি হিন্দু বলে উচ্চারিত হতে থাকে। তাই অনেক গবেষকদের মতে সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি এবং সিন্ধুনদের তীরবর্তী লোকদের ধর্মকেই হিন্দুধর্ম বলে আখ্যায়িত করে। আর এভাবে হিন্দুধর্মের উৎপত্তি হয়।

4 views

Related Questions