1 Answers
আর্যদের ব্যবহৃত প্রাচীন বৈদিক ভাষা থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ সাধিত হয়।
স্থানভেদে এবং সময়ের পরিবর্তনে আর্যদের ব্যবহৃত প্রাচীন বৈদিক ভাষায় নানা পরিবর্তন আসে। আর্যরা বাংলায় প্রবেশের পর প্রথম পর্যায়ে বৈদিক ভাষার সংস্কারের মধ্য দিয়ে সৃষ্টি হয় সংস্কৃত ভাষার। পরবর্তীতে সংস্কৃত থেকে প্রাকৃত এবং তা থেকে অপভ্রংশ ভাষার সৃষ্টি হয়। অপ্রভ্রংশ ভাষা হতে অষ্টম বা নবম শতকে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা।
4 views
Answered