1 Answers
মাতৃভাষা রক্ষা আন্দোলনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আবুল বরকত, জব্বার, রফিক, সালামসহ আরও অনেকে শহিদ হন। মাতৃভাষার জন্য এরূপ জীবনদান পৃথিবীর ইতিহাসে বিরল। এ কারণে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবসকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' ঘোষণা করে। এ ঘোষণার মধ্য দিয়ে বাংলা ভাষা বিশ্বদরবারে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে।
5 views
Answered